© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

শেয়ার করুন:
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৪ এএম | ০৫ অক্টোবর, ২০২৫
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ভোর ৬টায় তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ ছিল।

গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।

কেএন/টিকে

মন্তব্য করুন