© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ০৫ অক্টোবর, ২০২৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (৫ অক্টোবর)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এসএস/টিকে

মন্তব্য করুন