© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইমন গ্রেপ্তার

শেয়ার করুন:
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইমন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ০৫ অক্টোবর, ২০২৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. এনামুল কবীর ইমনকে (৫১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাজদানীর ধানমণ্ডি ৭ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআর/টিকে 

মন্তব্য করুন