© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে অপূর্ব পালকে

শেয়ার করুন:
গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে অপূর্ব পালকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ পিএম | ০৫ অক্টোবর, ২০২৫
পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন বিকেলে রাজধানীর ভাটারা থানা-পুলিশ তাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন। আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কারের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ওই দিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরিফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এমকে/টিকে

মন্তব্য করুন