© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

শেয়ার করুন:
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ পিএম | ০৫ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা মো. মোফাখ্খারুল আলম (৪৭) নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) বিকেলে ভালুকা সরকারি কলেজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. মোফাখ্খারুল আলম উপজেলার বরাইদ গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে। তিনি মেদুয়ারী ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি ছিলেন।

হাইওয়ে পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা সরকারি কলেজ এলাকায় মাটির হোটেলে খাবার-দাবার সেরে অটোরিকশা করে বাসায় ফিরছিলেন মোফাখ্খারুল আলম। ওই সময় মহাসড়কের কলেজ এলাকায় ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা শাখার আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

এবি/টিকে

মন্তব্য করুন