© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার করুন:
মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ০৬ অক্টোবর, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (৬অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

মামলায় মাহবুবুল আলম হানিফ বাদে অন্য তিন আসামি হলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

আদেশের শুরুতেই ট্রাইব্যুনাল বলেন, এই মামলায় অভিযোগ আমলে নেওয়ার মতো যথেষ্ট উপাদান পাওয়া গেছে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে ১৪ অক্টোবর পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত বিষয়ে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশনা দেওয়া হয়।

আলোচিত এ মামলার ৪ আসামির সবাই পলাতক।

এজন্য অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল প্রসিকিউশন।

ইউটি/টিকে


মন্তব্য করুন