© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিলিপাইনের ভিসা সম্পন্ন হবার সময় নিয়ে দূতাবাসের বার্তা

শেয়ার করুন:
ফিলিপাইনের ভিসা সম্পন্ন হবার সময় নিয়ে দূতাবাসের বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ০৬ অক্টোবর, ২০২৫
ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হ‌তে ২০-৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে ঢাকার ফিলিপাইন দূতাবাস। সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।

দূতাবাস জানায়, ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া একদিনে সম্পন্ন হয় না। ভিসা প্রক্রিয়ার জন্য সাপ্তাহিক ও অন্যান্য ছুটি বাদে ২০-৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে ঢাকার ফিলিপাইন দূতাবাস। দূতাবাস আরও জানায়, ভিসা না পেলে কোনো ফি লাগবে না, এমন একটি গুজব প্রচলিত রয়েছে, যা সত্য নয়। প্রত্যেকটি আবেদন সতর্কভাবে মূল্যায়ন করা হয় এবং প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত ফি প্রযোজ্য।

আবেদনকারীদের সঠিক, সত্য এবং বৈধ কাগজপত্র জমা দি‌তে অনুরোধ ক‌রে‌ছে ফিলিপাইন দূতাবাস।

এসএস/টিকে

মন্তব্য করুন