© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছাল হংকং

শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছাল হংকং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ এএম | ০৭ অক্টোবর, ২০২৫
আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) ‘এশিয়ান কাপ’ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে হংকং। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত পৌঁনে একটায় নামে দলের ফুটবলাররা।

আজ বিকাল সাড়ে ৩ টায় উত্তরার এপিবিএন মাঠে অনুশীলন করবে হংকংয়ের ফুটবলাররা। আগামীকাল বুধবার (৮ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগে শেষ অনুশীলনে নামবে অতিথিরা। ১২ জন টিম অফিসিয়াল ও ২৫ জন ফুটবলার মোট ৩৭ জন এসেছেন এই বহরে। 

উল্লেখ্য, ২৫ ফুটবলারের ১৩ জনই খেলেন চীনের লিগে। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবে হামজা-সমিতরা।

এবি/টিকে

মন্তব্য করুন