© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিয়ালকে ডুবিয়েছি আমিই: মরিনহো

শেয়ার করুন:
রিয়ালকে ডুবিয়েছি আমিই: মরিনহো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
নিজেদের মাঠে আলাভেসের বিপক্ষে ২-১ গোলের হারে মৌসুমে প্রথমবার ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রেফারির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও পরাজয়ের দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন রিয়াল কোচ হোসে মরিনহো। দলের ব্যর্থতার জন্য নিজেকেই দায়ী করেছেন এই পর্তুগিজ কোচ।

শনিবার (২৮ নভেম্বর) সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসের কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি সোটো গ্রাদোর বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মরিনিও। বিশেষ করে প্রতিপক্ষের সময় নষ্ট করা এবং ফাউলের ঘটনায় রেফারির ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি। তার অভিযোগ, বেঞ্চ থেকে মাঠে বল ছুড়ে দেওয়ার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানোর বিধান থাকলেও দুবার তা এড়িয়ে গেছেন রেফারি।

সোটো গ্রাদোর অতীতের সিদ্ধান্ত নিয়েও কটাক্ষ করেছেন মরিনিও। তার দাবি, এই রেফারি এর আগে কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রকে লাল কার্ড দেখিয়েছেন। এবার দেখালেন জুড বেলিংহামকে। রসিকতার সুরে তিনি বলেন, আগামী মৌসুমে হয়তো থিবো কোর্তোয়ার পালা আসবে।

বেলিংহামের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়েও দ্বিমত প্রকাশ করেছেন রিয়াল কোচ। তার মতে, ওই ঘটনায় উল্টো বেলিংহামই ফাউলের শিকার হয়েছেন এবং রিয়ালের পেনাল্টি পাওয়া উচিত ছিল। তবে এসব সিদ্ধান্তকে পরাজয়ের অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি মরিনিও।

আলাভেসের রক্ষণাত্মক কৌশলও রিয়ালকে ভুগিয়েছে বলে মনে করেন তিনি। বলের দখল ছেড়ে দ্রুত পাল্টা আক্রমণের কৌশল নিয়েছিল প্রতিপক্ষ। ফলে আক্রমণের জন্য পর্যাপ্ত জায়গা বের করতে সমস্যায় পড়েন রিয়ালের ফুটবলাররা।

আক্রমণের ধার বাড়াতে আরদা গুলেরকে তুলে এসপিকে মাঠে নামান মরিনিও। অন্যদিকে গুলের ও বার্নার্দো সিলভার খেলার ধরনে মিল থাকায় ভিনিসিয়ুসকে মাঠে রাখার সিদ্ধান্ত নেন তিনি।

ফুটবলারদের মধ্যে উদ্যম ও শক্তির ঘাটতি ছিল বলেও স্বীকার করেছেন মরিনিও। তবে একসাথে বেশি পরিবর্তন এনে দলের ভারসাম্য নষ্ট করতে চাননি তিনি। নিজেদের ভুল চিহ্নিত করতে ম্যাচটি একাধিকবার পর্যালোচনার পরিকল্পনা রয়েছে তার।

সবশেষে পরাজয়ের দায় স্বীকার করে মরিহো বলেন, ‘রিয়ালকে ডুবিয়েছি আমিই।’ ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের অসন্তোষ প্রসঙ্গে তিনি জানান, একজনকে আলাদাভাবে দায়ী করার সুযোগ নেই। দলের অন্য ফুটবলারদের মতো ভিনিসিয়ুসও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি।

এফআর/

মন্তব্য করুন