© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ. লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদী

শেয়ার করুন:
আ. লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ পিএম | ০৭ অক্টোবর, ২০২৫
গণহত্যায় অংশ নেয়নি আওয়ামী লীগের এমন নেতাকর্মীদের ভাই-বোন সম্বোধন করে তাদের জন্য দোয়া করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এ দোয়া করেন তিনি।

দোয়া করার সময় দুহাত তুলে কান্নাজড়িত কণ্ঠে হাদী বলেন, ‘আল্লাহ, আওয়ামী লীগের যে ভাইয়েরা হাসিনার সঙ্গে গণহত্যায় অংশ নেয় নাই, কিন্তু এখনও হাসিনার পক্ষ সমর্থন তাদের অন্তরে সত্য উন্মোচন করে দেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থক ভাই-বোনদের বোঝার সুযোগ দেন যে আবরার ভাই তাদের নিজের ভাই, আবরার তাদের নিজের সন্তান। তিনি আরো বলেন, হে আল্লাহ, আবরার ভাইকে আপনি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। 

ইউটি/টিকে

মন্তব্য করুন