© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয় : তামিম ইকবাল

শেয়ার করুন:
এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয় : তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ০৮ অক্টোবর, ২০২৫
ক্রিকেট বোর্ড নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা দিয়েছে ৪৮ টি ক্লাব। এছাড়া, সদ্য অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন,‘এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’

বুধবার (০৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। ছোট একটা পয়েন্ট ধরে দিতে চাই, যাচাই করে নিবেন। আমি যখন ই-ভোটিংয়ের জন্য অ্যাপ্লাই করি, বিভিন্ন মিডিয়ায় দেখলাম আমি ভোট দিয়েছি। এখানে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এটা দেখে ফেসবুকে স্ট্যাটাস দেই এবং ইসিকে ই-মেইল দেই। ওদের রিপ্লাই এসেছে কাল, আমার কোনো ই-ভোট কাস্টিং হয়নি।’

ক্লাব সংগঠকদের কেউ যেন ভবিষ্যতে নিজেদের অবস্থান বদলে না ফেলেন সেই আহবান জানান তামিম। বলেন, ‘সমঝোতার সঙ্গে আমরা একমত ছিলাম না বলেই বের হয়ে এসেছি। উনারা যেটা সঠিক মনে করেছেন, সেটাই সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। কিন্তু আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টটাই রাখবেন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, স্টেটমেন্ট বদলে ফেলে আমাদের সঙ্গে এসে বসে যাবেন না।’

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে তামিম আরও বলেন, ‘আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, তারপরও আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কারণ, আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আছি।’কেএন/টিকে

ইউটি/টিকে

মন্তব্য করুন