© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইনজুরিতে কেইন, বলে লাথিও দিতে পারছেন না

শেয়ার করুন:
ইনজুরিতে কেইন, বলে লাথিও দিতে পারছেন না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ০৯ অক্টোবর, ২০২৫
লিগের সবশেষ ম্যাচে পায়ে আঘাত পান বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। যার কারণে ইংলিশ তারকা এখন বলে লাথিও মারতে পারছেন না। এমন অবস্থায় আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলা হচ্ছে না কেইনার।

পায়ে আঘাত পাওয়ার কারণে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ড অধিনায়ক। ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল নিশ্চিত করেছেন এই তথ্য।

ইউরো ২০২৪-এর রানার্সআপ ইংল্যান্ড বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ওয়েম্বলিতে ওয়েলসের মুখোমুখি হবে। এরপর আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামবে।


কেইনেই ইনজুরি নিয়ে টুখেল বলেন, ‘হ্যারি (কেইন) খেলবে না। সে শেষ ম্যাচে চোট পেয়েছে। ব্যথা এতটাই ছিল যে সে বল কিক করতে পারছিল না। আমরা ঝুঁকি নিতে চাইনি যাতে সে আরও চোট না পায়। এখন তাকে বিশ্রাম দেয়া হয়েছে যেন পুরোপুরি সেরে উঠতে পারে।’

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন কেইন। লিগে ১১ গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্টও করেছেন। তার দল বায়ার্ন মিউনিখও আছে টেবিলের শীর্ষে। 

টিজে/এসএন

মন্তব্য করুন