© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপিএলের সম্ভাব্য দলের তালিকায় থাকছে নোয়াখালী ও ময়মনসিংহ

শেয়ার করুন:
বিপিএলের সম্ভাব্য দলের তালিকায় থাকছে নোয়াখালী ও ময়মনসিংহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ পিএম | ১১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবশেষ আসরে খেলা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হয়েছে। যে কারণে আগামী আসরের জন্য নতুন করে দল আহ্বান করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

নতুন মৌসুমে ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি করবে ম্যানেজমেন্ট। ১২তম আসর থেকে শুরু করে ১৬তম আসর পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ। আগামী আসর কমপক্ষে ৫টি দল নিয়ে হবে বিপিএল। আগ্রহ থাকলে দলসংখ্যা বেশিও দেখা যেতে পারে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এই টুর্নামেন্টে।

সবমিলিয়ে মোট দশটি অঞ্চল থেকে দল আহ্বান করেছে বিসিবি। সেগুলো হলো- বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এর আগের আসরগুলোতে নোয়াখালী ও ময়মনসিংহ বাদে বাকি অঞ্চলগুলোর নামে ফ্র্যাঞ্চাইজি ছিল।

অবশ্য অনেকদিন ধরেই নোয়াখালী ও ময়মনসিংহের মানুষের দাবি নিজম্ব এলাকার নামে বিপিএলের দলের। এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে যা শেষ হবে মধ্য জানুয়ারিতে।

মন্তব্য করুন