© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও পাকিস্তান ক্রিকেটে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন

শেয়ার করুন:
আবারও পাকিস্তান ক্রিকেটে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ পিএম | ১৮ অক্টোবর, ২০২৫

পাকিস্তান ক্রিকেটে আবারও অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন উঠেছে। দলের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে এই পদ থেকে সরিয়ে নতুন নেতৃত্বের পরিকল্পনা করা হতে পারে।


রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান দল সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। এই ব্যর্থতার পর পিসিবি ২০২৭ সালের বিশ্বকাপের দিকে তাকিয়ে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করেছে।

পরবর্তী অধিনায়ক হিসেবে প্রধান দাবিদার ভাবা হচ্ছে পেসার শাহীন আফ্রিদিকে। তিনিই হতে পারেন পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিজওয়ানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে শাহীনকে দায়িত্ব দেওয়া হতে পারে।

বাবর আজমের পরে ওয়ানডের নেতৃত্বে আসেন রিজওয়ান।

তবে তার অধীনে দল সাফল্য তুলতে পারেনি, এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেও ব্যাট হাতে অনেক আশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি।

শাহীন আফ্রিদির অধিনায়কত্বের অভিজ্ঞতা নতুন নয়। ২০২৪ সালের আগে তাকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল, যদিও এক সিরিজের পর তিনি এই দায়িত্ব হারান। তবে পাকিস্তান সুপার লিগে তার অধিনায়কত্ব বিশেষভাবে নজর কেড়েছে।



লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে তিনটি পিএসএল শিরোপা জিতেছেন ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে।

পাকিস্তানি মিডিয়ার প্রতিবেদনে আরো বলা হয়েছে, অধিনায়কত্ব হারালেও রিজওয়ান দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন।



আইকে/টিএ

মন্তব্য করুন