© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবার বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

শেয়ার করুন:
৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবার বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ পিএম | ২১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার স্পিন বল করিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল উইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার এমন নজির দেখা গেল।

ওয়ানডে ম্যাচে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন বোলিং করানোর রেকর্ড ছিল। ৩ বার ৪৪ ওভার স্পিন বল করিয়েছিল শ্রীলঙ্কা। ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজ, ১৯৯৮ সালে নিউজিল্যান্ড আর ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে ওমান একবার ৪৩ ওভার ৩ বল স্পিন বল করিয়েছিল।
 

আর শ্রীলঙ্কা ৪৩ ওভার স্পিন বল করিয়েছে ৫ বার। তবে মঙ্গলবার (২১ আগস্ট) বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এবার ৫০ ওভার স্পিন করিয়ে সবাইকে ছাপিয়ে গেল।
 
৫ জন স্পিনারকে দিয়ে ৫০ ওভার করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদের মধ্যে ৪ জন ছিলেন বিশেষজ্ঞ স্পিনার৷ পার্ট টাইম স্পিনার আলিক আথানেজকে দিয়েও করানো হয়েছে পূর্ণ ১০ ওভার। তবে আথানেজের বিপক্ষেও তেমন আক্রমণাত্মক হতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ক্যারিয়ারে প্রথমবার পূর্ণ ১০ ওভার বোলিং করে কেবল ১৪ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।

এসএস/এসএন

মন্তব্য করুন