© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ এএম | ২৩ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

 বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দাঙ্গাবাজরা কুমিল্লা- সিলেট মহাসড়ক তিন ঘন্টা আটকিয়ে সংঘর্ষ চালায়। 

সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন টেটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতংকের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় ওই মহাসড়কে যান চলাচল। 

স্থানীয়রা জানায়, গত ৪/৫ দিন আগে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম আজিজের গুষ্টির আক্তারকে থাপ্পর মারে। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে।

আজ বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিশ বসে। কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কের উপর সংঘর্ষে জড়ায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েয় রয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর  

মন্তব্য করুন