© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ১৫ মণ পেঁয়াজ উদ্ধার

শেয়ার করুন:
রাজশাহীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ১৫ মণ পেঁয়াজ উদ্ধার
own-reporter-rajshahi
০৮:২৫ পিএম | ১৭ নভেম্বর, ২০১৯

রাজশাহীর বাঘা উপজেলার বউসা এলাকার ব্যবসায়ী সুভাসচন্দ্রের বাড়ির ছাদ থেকে ১৫ মণ পেঁয়াজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পেঁয়াজ উদ্ধার করা হয়। পরে দুই দিনের মধ্যে এই পেঁয়াজ বাজারে ছাড়ার মুচলেকা দিয়ে ছাড়া পান সুভাসচন্দ্র।

রাজশাহীর বাঘা উপজেলার বউসা এলাকার ব্যবসায়ী সুভাসচন্দ্রের বাড়ির ছাদ থেকে ১৫ মণ পেঁয়াজ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পেঁয়াজ উদ্ধার করা হয়। পরে দুই দিনের মধ্যে এই পেঁয়াজ বাজারে ছাড়ার মুচলেকা দিয়ে ছাড়া পান সুভাসচন্দ্র।

বাঘার হাটের সবজি ব্যবসায়ী মানিক মিয়া জানান, যে অঞ্চলে ফসলের উৎপাদন বেশি হয়, সেইসব অঞ্চলের মানুষ সেই ফসলের মজুদ করে থাকে। বউসা এবং আড়ানী ইউনিয়নের অনেক ব্যক্তি পেঁয়াজ মজুদ করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শফিউল্লা সুলতান বলেন, বাঘায় উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের অন্যত্র রপ্তানি হয়। অল্প কিছু দিনের মধ্যে আমাদের দেশে নতুন পেঁয়াজ উঠবে । সেই সময় পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন