© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন:
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ২৩ অক্টোবর, ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের দল দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ের পর সুপার ওভারে ১ রানে হেরে যায়। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের ফল। এ লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে স্বাগতিকরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এ নিয়ে সিরিজের তিন ম্যাচেই আগে ব্যাট করবে বাংলাদেশ। যদিও প্রথম ওয়ানডেতে টস জিতেছিল ক্যারিবীয়রা, পরের দুই ম্যাচে টস জিতে মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

এদিন দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। অর্থাৎ, সিরিজ নির্ধারণী ম্যাচেও দুই দল লড়াইটা করবে স্পিনারদের সামনে রেখে।

বিস্তারিত আসছে…

এসএন

মন্তব্য করুন