© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এএফসি চ্যালেঞ্জ লিগ / ওমানের ক্লাবের সাথে লড়াই করে হারল বসুন্ধরা কিংস

শেয়ার করুন:
ওমানের ক্লাবের সাথে লড়াই করে হারল বসুন্ধরা কিংস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ পিএম | ২৫ অক্টোবর, ২০২৫
জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু করতে চেয়েছিল বসুন্ধরা কিংস। কুয়েতে সেই সম্ভাবনাও জাগিয়েছিল। তবে ম্যাচের শেষ দিকে খেই হারিয়ে ওমানের ক্লাব আল-সিবের কাছে ৩-২ গোল হেরেছে কিংস। এতে হার দিয়েই শুরু হলো চ্যালেঞ্জ লিগ।

কুয়েতের আল সাবাহ স্টেডিয়ামে শুরুতেই লিড এনে দারুণ সুযোগ পেয়েছিল কিংস। সতীর্থ ইমানুয়েল সানডের পাওয়া পাসে দারুণ এক শটও নিয়েছিলেন দরিয়েলতন। কিন্তু তাকে হতাশ করেন আল-সিবের গোলরক্ষক আহমেদ আল-রাওয়াহি।

কিংস লিড নিতে না পারলেও ৭ মিনিটে ঠিক নিল আল-সিব।



হাসান আল-আজমির বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে বক্সের মধ্যে থেকে গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করেন নাসের আল-রাওয়াহি। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠা বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে।

কিংসকে সমতায় ফেরান রাফায়েল অগুস্ত। ৪২ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে বদলি নামা সাদ উদ্দিন জোরাল শট নিলে প্রতিপক্ষের বক্সে বল পান অগুস্ত। পরে সুযোগ হাতছাড়া করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর এবার লিড নেয় কিংস। ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে গোলটি করেন রাকিব হোসেন। দরিয়েলতনের পাস থেকে পাওয়া গোলটিতে অবশ্য আল-সিবের গোলরক্ষকের কিছুটা ভুল ছিল। বলের লাইন বুঝতে না পারলে রাকিবের শট জাল খুঁজে নেয়।

তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিংস। ৬০ মিনিটে বক্সের মধ্যে থেকে শট নিয়ে আল-সিবকে সমতায় ফেরান জহির আল আঘবারি।

আর শেষ দিকে রক্ষণভাগের দূর্বলতায় ৭৭ মিনিটে তাদের জয়সূচক গোলটি এনে দেন আব্দুল আজিজ আল মুকবালি। বাকি সময় চেষ্টা করেও আর গোল শোধ দিতে পারেনি কিংস। এতে প্রথম ম্যাচে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচ মারিও গোমেজের শিষ্যদের।

এমআর/টিকে 

মন্তব্য করুন