© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনার পাঁচ পয়েন্টে মিলছে ৪৫ টাকার পেঁয়াজ

শেয়ার করুন:
খুলনার পাঁচ পয়েন্টে মিলছে ৪৫ টাকার পেঁয়াজ
own-reporter-khulna
০২:৫৭ পিএম | ২১ নভেম্বর, ২০১৯

খুলনা মহানগরীতে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নগরীর পাঁচটি পয়েন্টে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি।

খুলনা মহানগরীতে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নগরীর পাঁচটি পয়েন্টে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি।

পাঁচটি পয়েন্ট হচ্ছে- খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, টুটপাড়া কবরখানার মোড়, ময়লাপোতা মোড়, নিউমার্কেট এলাকা ও দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকা।

টিসিবির খুলনা অফিস প্রধান রবিউল মোর্শেদ জানান, পাঁচটি পয়েন্টে ট্রাকে করে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাকে এক টন করে পেঁয়াজ রয়েছে। একজন ক্রেতা ৪৫ টাকা কেজি দরে এক কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

এদিকে পেঁয়াজ কিনতে সকাল থেকেই টিসিবির ট্রাকের সামনে দিয়ে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন