ট্রেনের ধাক্কায় প্রাণ গেল লেখক ও সাংবাদিক মনিরুজ্জামানের

সিরাজগঞ্জের সদর উপজেলাধীন কড্ডার মোড় সংলগ্ন শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ প্রতিনিধি মনিরুজ্জামান খান নিহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান খান সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের মৃত আব্দুল মজিদের পুত্র। সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখক, সংস্কৃতিকর্মী এবং অন্যভূবন কালচারাল স্কুল ও অন্যভূবন মডার্ন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে তিনি ঢাকায় মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যায় রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন। লালমনি এক্সপ্রেস ট্রেনেই তার যাওয়ার কথা ছিল। ওয়াশরুমে যাওয়ার জন্য তিনি প্লাটফর্মের অন্যপাশে যান। এরপর প্লাটফর্মে আসার জন্য রেললাইন পার হতেই লালমনি এক্সপ্রেস ট্রেন প্লাটফর্মে ঢুকে পড়ে। তখন লালমনি এক্সপ্রেস ট্রেনটি এসে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন ঘোষ দেশের একটি গণমাধ্যমকে বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না বলেন, তিনি আমাদের জেলার একজন প্রবীণ সাংবাদিক ছিলেন। তার এমন মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিকরা শোকাহত।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026
img
শুধু অভিনয় না, ঐশ্বরিয়া রাই এর গানেও বাকরুদ্ধ শ্রোতারা Feb 02, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো ৩ শতাংশ Feb 02, 2026
img

এপস্টেইন কাণ্ড

যুক্তরাজ্যে লেবার পার্টি ছাড়লেন সাবেক রাষ্ট্রদূত ম্যান্ডেলসন Feb 02, 2026
img
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Feb 02, 2026
img
ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা Feb 02, 2026
img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026