ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

পটুয়াখালীর দশমিনায় মো. শহীদুল ইসলাম নামে এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একটি মাদ্রাসা প্রধানের থেকে প্রায় অর্ধ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মো. শহীদুল ইসলাম উপজেলার রনগোপালদী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা। তিনি একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত থাকায় আধিপত্য বিস্তার করছেন বলে অভিযোগ আছে। নামজারি আর দাখিলায় চাহিদা অনুযায়ী টাকা না দিলে হয়রানি করা হয় বলে অভিযোগ ওই ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে।

চরবোরহান ইউনিয়ন দাখিল মাদ্রাসার সুপার মো. ইউনুস মিয়া  বলেন, তার বাড়ি রনগোপালদী ইউনিয়নে। তিনি একটি ফসলি জমির নামজারি করতে রনগোপালদী ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে গিয়ে হয়রানির শিকার হন। পরে ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে একই জমির নামজারির জন্য দুইবার পনেরো হাজার করে মোট ত্রিশ হাজার টাকা ঘুস দিতে হয় তাকে। এছাড়াও তার কর্মস্থল চরবোরহান ইউনিয়ন দাখিল মাদ্রাসার নামজারির জন্য আরও পনেরো হাজার টাকা ঘুস নেন ওই ভূমি উপ-সহকারী কর্মকর্তা। ওই মাদ্রাসা প্রধানের থেকে ভূমি কর্মকর্তা মোট ৪৫ হাজার টাকা ঘুস নেন।

ঘুস নেওয়ার কারণ জানতে চাইলে ভূমি উপ-সহকারী কর্মকর্তা ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষককে বলেন, ঘুসের এ টাকা তার অনেককে দেওয়া লাগে।

প্রায় তিন বছর একই কর্মস্থলে আছেন জানিয়ে অভিযোগের বিষয়ে শহীদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগ সত্য না।

এ বিষয়ে ইউএনও ইরতিজা হাসান বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ও লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক : আমীর খসরু Feb 02, 2026
img
রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই জুলাই সনদ: আলী রীয়াজ Feb 02, 2026
img
নিলামে আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 02, 2026
img
আইসিসিকে কী পরামর্শ দিলেন আফ্রিদি? Feb 02, 2026
img
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রেস উইং Feb 02, 2026
img
নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো : মির্জা আব্বাস Feb 02, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Feb 02, 2026
img
কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা Feb 02, 2026
রমজান শুরুর সম্ভাব্য তারিখ এক দিন পেছাল Feb 02, 2026
সীতাকুন্ডে নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখলেন জামায়াতে আমির Feb 02, 2026
img
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে মিলল কত টাকা? Feb 02, 2026
প্রিন্সে দুই নায়িকা, জ্যোতির্ময়ীর চরিত্রে চমক Feb 02, 2026
img
ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ Feb 02, 2026
img
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের Feb 02, 2026
img
পোশাকের মতোই যশোরের ফুল বিদেশে রপ্তানি করতে চাই: তারেক রহমান Feb 02, 2026
img
গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে আইসিইর অভিযানের প্রতিবাদ করলেন ব্যাড বানি Feb 02, 2026
img
মাঘ মাসে মাথা এত গরম হলে চৈত্রে কী হবে: জামায়াত আমির Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ Feb 02, 2026