© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ ৫ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ ৫ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৯ পিএম | ২৮ অক্টোবর, ২০২৫
ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ আওয়ামী লীগের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় গোয়েন্দা সংস্থাটি।

বার্তায় ডিবি জানায়, নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত জানাননি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

কেএন/টিকে

মন্তব্য করুন