নির্বাচন বিতর্কিত হোক এমন পর্যবেক্ষক ডাকবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হোক এমন কাউকে পর্যবেক্ষণে ডাকবে না সরকার আর নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন উপদেষ্টা।

এ উপদেষ্টা বলেন, বাহরাইনের সঙ্গে ভিসা বন্ধ অনেক দিন এ বিষয়ে সুরাহা করতে চায় ঢাকা। প্রত্যেক বড় দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। সম্পর্কের ভারসাম্য রেখে চলছে ঢাকা। চীন-আমেরিকার সঙ্গে আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে ভবিষ্যতের সরকারও তা করবে।

চীনের সঙ্গে সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলেও জানান তিনি।

যারা পর্যবেক্ষক হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসতে চায়, তাদেরকে স্বাগত জানাবো-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে, যা ভালো লক্ষণ হিসেবে দেখছে সরকার। নির্বাচন এগিয়ে আসলে আরও আরও গ্রুপ আসবে হয়তো। তবে, আমরা এমন কাউকে আনতে চাই না যারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।

ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেও জানান তিনি।

এ সময় সুযোগ পেয়েও আওয়ামী লীগের আমলের তিন নির্বাচন নিয়ে দিল্লির অবস্থান দেশটির পররাষ্ট্র সচিবকে প্রশ্ন না করায় ক্ষুব্ধতা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারতের ওপর শুল্ক কমালেন ট্রাম্প, ২৫ থেকে নামল ১৮ শতাংশে Feb 03, 2026
img
দিল্লির ঘটনার পর ক্ষোভে কাকে দোষারোপ করলেন তাপসী? Feb 03, 2026
img
ছবির বাজেট ৩০ কোটি, তারকা চান ৪০ কোটি: ইমরান খান Feb 03, 2026
img
কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনকে! Feb 03, 2026
img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026
img
গণভোটে বিএনপির 'হ্যাঁ'-'না' নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করা যাবে না: সাদিক কায়েম Feb 02, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ Feb 02, 2026
img
অলিম্পিকে যুক্ত হলো নতুন আরেকটি খেলা Feb 02, 2026
img
বিশ্বকাপের পাঁচদিন আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 02, 2026
img
এনসিপি নেতা শিশিরকে হুমকি, থানায় জিডি Feb 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার Feb 02, 2026
img
দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম পরওয়ার Feb 02, 2026
img
মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির Feb 02, 2026
img
ভারতকে কাঠগড়ায় তুললেন আইসিসির সাবেক কর্মকর্তা Feb 02, 2026
img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026