© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে ৪৫ টাকা কেজিতে মিলছে টিসিবির পেঁয়াজ

শেয়ার করুন:
রাজশাহীতে ৪৫ টাকা কেজিতে মিলছে টিসিবির পেঁয়াজ
own-reporter-rajshahi
০১:৪৬ পিএম | ২৪ নভেম্বর, ২০১৯

রাজশাহী নগরীতে ৪৫ টাকা কেজিতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। রোববার সকাল থেকে মহানগরের পাঁচটি পয়েন্টে নির্ধারিত ডিলারের মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ও ডিলারদের তদারকি করতে বিক্রয় পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজশাহী নগরীতে ৪৫ টাকা কেজিতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার সকাল থেকে মহানগরের পাঁচটি পয়েন্টে নির্ধারিত ডিলারের মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ও ডিলারদের তদারকি করতে বিক্রয় পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে খুচরা বাজারে দাম বেশি থাকায় টিসিবির পেঁয়াজে কিনতে দীর্ঘ লাইন ধরেছেন ক্রেতারা। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনছেন ভোক্তারা।

জানা গেছে, নগরীর ভদ্রা এলাকা, সাহেববাজার জিরো পয়েন্ট এলাকা, কোর্ট এলাকা, গোরহাঙ্গা রেলগেট এলাকা ও আমচত্ত্বর এলাকায় টিসিবি নির্ধারিত পাঁচ জন ডিলারদের মাধ্যমে রোববার সকাল সাড়ে ১০টা থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করা হয়।

নাহিদ ট্রেডার্স, হারুন ট্রেডার্স, ওয়াসিম ট্রেডার্স, উপমা ট্রেডার্স ও মাহফুজুল আলম ট্রেডার্স এই পাঁচজন ডিলার রাজশাহী নগরীতে খোলা বাজারে টিসিবির সরবরাহকৃত পেঁয়াজ বিক্রি করছেন। প্রতিদিন ডিলারদেরকে একটন করে পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে। পরের দিন অর্থসহ চালান জমা দিলে আবারো নতুন করে পেঁয়াজ বরাদ্দ দেয়া হবে।

শনিবার খোলা বাজারে পেঁয়াজ বিক্রির কথা থাকলেও, সময় মতো ঢাকা থেকে রাজশাহীর টিসিবি গুদামে পেঁয়াজ না পৌঁছানোয় রোববার থেকে শুরু করতে হয়েছে বিক্রি। শনিবার বিকেলে এই গুদামে দুইটি ট্রাকে মোট ৩০ টন পেঁয়াজ এসে পৌঁছেছে।

টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, শনিবার ঢাকা থেকে ট্রাকবোঝাই পেঁয়াজ আসতে দেরি হয়। তাই রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কেজিপ্রতি খরচ পড়বে ৪৫ টাকা। যা বর্তমান বাজারের চাইতে প্রায় ১০০ টাকা কম।

তিনি বলেন, বাজারে ক্রেতাদের চাহিদা পূরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে পাঁচ টন পেঁয়াজ। প্রতিপয়েন্টে দেওয়া হবে এক টন করে। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন