ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা

সাভারের বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও শিক্ষার্থী জিম্মির ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাভার মডেল থানা পুলিশ দুটি মামলাই গ্রহণ করেছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসনিক কর্মকর্তারা পৃথকভাবে অভিযোগ দাখিল করলে তা মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ করার পর আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। এখন আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে সাভারের বিরুলিয়ায় তুচ্ছ এক ঘটনাকে (থুতু নিক্ষেপ) কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় সাত ঘণ্টা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একাধিক গাড়ি পুড়িয়ে দেয়া হয়।

অভিযোগ রয়েছে, এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। পরে সোমবার লিখিত মুচলেকা নিয়ে তাদের ফেরত দেয়া হয়।

পরবর্তী দিন সিটি ইউনিভার্সিটি সংবাদ সম্মেলন করে নিজেদের ২৫ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি তুলে ধরে এবং ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করে।

এরপর মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পাল্টা সংবাদ সম্মেলন করে তাদের শিক্ষার্থীদের জিম্মি ও আহত করার অভিযোগে সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি জানায়।

সবশেষে, বুধবার উভয় বিশ্ববিদ্যালয়ই হামলা, ভাঙচুর ও জিম্মির অভিযোগ এনে একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
OTT-তে বাস্তবঘেঁষা চরিত্রের অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? গঙ্গোপাধ্যায়ের পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026