© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপপ্রচার নিয়ন্ত্রণে টিকটক প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক

শেয়ার করুন:
অপপ্রচার নিয়ন্ত্রণে টিকটক প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৩ পিএম | ২৯ অক্টোবর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অপপ্রচার ঠেকাতে টিকটকের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে সামাজিক যোগাযোগের এই মাধ্যমের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৈঠকে টিকটক-এর দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিসনেস পার্টনার আদিল শাহ, বাংলাদেশ প্রধান আবু নাঈম বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানিয়েছেন, এআইসহ বিভিন্ন অপপ্রচার ঠেকাতে টিকটক কী সহায়তা করতে পারে, মূলত বৈঠকে সে বিষয়টিই উঠে এসেছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কথা বলেনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও টিকটক, ফেসবুকের মতো প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছিল ইসি।

ইউটি/টিএ

মন্তব্য করুন