© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ আফ্রিকা সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকা সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত
own-reporter-noakhali
০৮:০১ পিএম | ২৪ নভেম্বর, ২০১৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দোকানে ঢুকে আশু আলী লিংকন (৩১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দোকানে ঢুকে আশু আলী লিংকন (৩১) নামে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।

শনিবার রাতে জোহানেসবার্গের ফোর্ডবাগে লিংকনের মোবাইলের দোকানে ডাকাতির সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

আশু আলী লিংকন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের খানা পাড়ার আক্তার খান বাড়ীর দলিলুর রহমান খানের ছেলে।

লিংকনের চাচা জাফর খান জানান, জীবিকার সন্ধানে ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান লিংকন। পরে জোহানেসবার্গে একটি ছোট মোবাইলের দোকান নিয়ে ব্যবসা শুরু করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় ১০ বছরের মধ্যে আর দেশে আসেনি। চলতি বছরের ডিসেম্বরে তার দেশে আসার কথা ছিল।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। তারা লিংকনের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন