© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোহলিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ব্যাটার

শেয়ার করুন:
কোহলিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ব্যাটার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৬ পিএম | ০৪ নভেম্বর, ২০২৫
ক্রিকেট ইতিহাসের অন্যতম তারকা বিরাট কোহলি আন্তর্জাতিক অঙ্গনে টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও চালিয়ে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেট। এবার সেই ওয়ানডে ফরম্যাটে তাকে পেছনে ফেলে অসাধারণ এক রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার মিলিন্দ কুমার।

অন্তত হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় সর্বোচ্চ গড়ের মালিক এখন মিলিন্দ। বিরাট কোহলি ছাড়াও তিনি নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার রায়ান টেন ডাসকাটের রেকর্ড ভেঙে দিয়েছেন।

মিলিন্দ কুমার মাত্র ২২টি ওয়ানডে ম্যাচ খেলে ৬৭.৭৩ গড়ে ১ হাজার ১৬ রান সংগ্রহ করেছেন। এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার ও ভারতের বর্তমান ব্যাটিং কোচ রায়ান টেন ডাসকাটের দখলে, যিনি ৩৩ ম্যাচে ৬৭ গড়ে ১ হাজার ৫৪১ রান করেছিলেন।

বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে এই রেকর্ডে কোহলিকে পেছনে ফেলেছেন মিলিন্দ। কোহলি ৩০৫ ম্যাচে ৫৭.৭১ গড়ে ১৪ হাজার ২৫৫ রান করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। সব ক্রিকেটারদের হিসেবে মিলিন্দ ও ডাসকাটের পরেই সর্বোচ্চ গড়ের তালিকায় কোহলির নাম থাকবে।

চলতি ২০২৫ সালে মিলিন্দের পারফরম্যান্স ছিল অনবদ্য। এই সময়ে ১২টি ওয়ানডেতে তিনি ৮১.৫০ গড়ে ৬৫২ রান সংগ্রহ করেছেন।

আইকে/টিএ

মন্তব্য করুন