© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার থানায় বিক্রি হবে পেঁয়াজ!

শেয়ার করুন:
এবার থানায় বিক্রি হবে পেঁয়াজ!
own-reporter-chattogram
০৪:১৫ পিএম | ০৬ ডিসেম্বর, ২০১৯

অস্বাভাবিক দামের লাগাম টানতে চট্টগ্রামের পাঁচ থানায় পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি। শনিবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় বিক্রি করা হবে পেঁয়াজ। প্রতিটি থানায় প্রতিদিন এক টন করে মোট পাঁচ টন পেঁয়াজ বিক্রি করবে এই সমিতি। এ কার্যক্রম সাতদিন চলবে। একজন ক্রেতা এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

অস্বাভাবিক দামের লাগাম টানতে চট্টগ্রামের পাঁচ থানায় পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি।

শনিবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় বিক্রি করা হবে পেঁয়াজ। প্রতিটি থানায় প্রতিদিন এক টন করে মোট পাঁচ টন পেঁয়াজ বিক্রি করবে এই সমিতি। এ কার্যক্রম সাতদিন চলবে।

একজন ক্রেতা এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার মো. মাহাবুবর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

টাইমস/এএইচ/টিএইচ

মন্তব্য করুন