© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

শেয়ার করুন:
তিউনিসিয়াকে  ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ০৬ নভেম্বর, ২০২৫
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলে জিতে আসর শুরু করে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিক আলবিসেলেস্তেরা। তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল।



কাতারের দোহায় আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ফাকুন্দো জাইনিকোস্কি।

মাঠের লড়াইয়ে তিউনিসিয়া থেকে বেশ এগিয়ে ছিল আর্জেন্টিনা। শুরু আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধে জালের দেখা পায়নি দলটি। বিরতির পর ৬৭ মিনিটে তিউনিসিয়া জালে বল পাঠান ফাকুন্দো। ব্যবধান অটুট রেখেই ম্যাচ শেষ করে আর্জেন্টিনা।

রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে ফিজি অনূর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

টিএম/টিএ

মন্তব্য করুন