গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে তার স্বজনরা হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম মনির হোসেন (৩৫)। তিনি ওই ইউনিয়নের ধনুয়া কাচারিপাড়া এলাকার গুজরত আলীর ছেলে। গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তিনি। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনির হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে পুলিশ শনিবার রাত সাড়ে ৮টার দিকে ধনুয়া কাচারিপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় মনির হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা আমিনুল ইসলাম ধরা পড়েন। তাদের হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে স্বজন ও সহযোগীরা মনির হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পৌঁছে ছিনিয়ে নেওয়া আসামিকে ফের গ্রেপ্তারসহ এ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালান।

রাত সোয়া ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের ওই তৎপরতা চলছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক দেশের একটি গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে স্বেচ্ছাসেবক লীগের নেতা মনির হোসেনকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও সহযোগীরা। তাকে পুনরায় গ্রেপ্তারসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026