© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁনদুষ্টু লোকেরা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়

শেয়ার করুন:
দুষ্টু লোকেরা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪০ এএম | ২৮ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘দুষ্টু লোকেরা এখন রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁনের করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠকের পর থেকে দুষ্ট সমন্বয়করা মজা করে হাসনাত আব্দুল্লাহকে 'হাসিনার আব্দুল্লাহ' বলে ডাকা শুরু করে। এমন কি ডিবি হেফাজতে যেসময় নাহিদ-আসিফরা মাইর খাচ্ছিলো, সেসময় পুকুর পাড়ে হাসনাত-সারজিসদের জুস খেতে দেখে, দুষ্ট পুলিশ সদস্যরা বলাবলি করছিলো , গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করার কারণেই ডিবি হেফাজতে থেকেও বুকে বাতাস লাগিয়ে ঘুরতে পারতেছে হাসানাত-সারজিস!

আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি নেতা হাসিনার আব্দুল্লাহ বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা আপাকে ' বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক ' বলার পর থেকে দুষ্টু লোকেরা এখন রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়। চায়ের দোকানে লোকজন বলাবলি শুরু করেছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বয়ানে কথা বলছে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা আপা। সংসদে আওয়ামী লীগ তথা হাসিনার যোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন তিনি!

এগুলো সব দুষ্টু লোকের কথা। কোনটাই আমার কথা নয়।

এমআই/টিএ

মন্তব্য করুন