© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালকিনিতে ইউনিয়ন আ. লীগ সভাপতি গ্রেপ্তার

শেয়ার করুন:
কালকিনিতে ইউনিয়ন আ. লীগ সভাপতি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৭ এএম | ০৯ নভেম্বর, ২০২৫
মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে সন্ত্রাস বিরোধী ও চাঁদাবাজিসহ ছয় মামলা থাকায় গ্রপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।

গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে নুরুল হক ঢ়াড়িকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল হক ঢ়াড়ি কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রমজানপুর (ঢ়াড়ি কান্দি) গ্রামের কাসেম ঢ়াড়ির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রমজানপুর ইউনিয়নের সভাপতি নূরুল হক ঢ়াগি গা ঢাকা দিয়ে থাকেন।

গতকাল শনিবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

কালকিনা থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ‘আওয়ামী লীগ নেতা নুরুল হক ঢ়াড়ির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদারীপুর জেলা হাজরাতে প্রেরণ করা হবে।

টিএম/টিকে

মন্তব্য করুন