© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে আ. লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীতে আ. লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ পিএম | ০৯ নভেম্বর, ২০২৫
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওই ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

কেএন/টিকে


মন্তব্য করুন