© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নভোএয়ারের বহরে নতুন উড়োজাহাজ

শেয়ার করুন:
নভোএয়ারের বহরে নতুন উড়োজাহাজ
own-reporter
০৬:০৭ পিএম | ১৫ ডিসেম্বর, ২০১৯

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে নতুন একটি উড়োজাহাজ। এ নিয়ে নভোএয়ারের উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো সাতটিতে।

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে নতুন একটি উড়োজাহাজ। এ নিয়ে নভোএয়ারের উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো সাতটিতে।

রোববার বেলা আড়াইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজটি।

এ সময় নভোএয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৬৮টি আসন বিশিষ্ট নতুন উড়োজাহাজ দিয়ে শীঘ্রই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

২০১৩ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে ৬টি, চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, যশোরে ৫টি, সৈয়দপুরে ৫টি, সিলেটে ২টি, রাজশাহী, বরিশাল ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। সংবাদ বিজ্ঞপ্তি

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন