© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে ‘ইউক্যাশে’ ট্রাফিক জরিমানা

শেয়ার করুন:
সিলেটে ‘ইউক্যাশে’ ট্রাফিক জরিমানা
own-reporter-sylhet
০৭:৩৫ পিএম | ১৫ ডিসেম্বর, ২০১৯

সিলেট রেঞ্জ পুলিশের আওতাধীন চার জেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা ‘ইউক্যাশের’ মাধ্যমে ট্রাফিক জরিমানা পরিশোধ করা যাবে।

সিলেট রেঞ্জ পুলিশের আওতাধীন চার জেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা ‘ইউক্যাশের’ মাধ্যমে ট্রাফিক জরিমানা পরিশোধ করা যাবে।

সম্প্রতি সিলেটে অবস্থিত রেঞ্জ ডিআইজি অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

চুক্তি অনুযায়ী সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দারা নিকটস্থ যেকোনো এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ‘ইউক্যাশ’ অ্যাকাউন্ট থেকে ট্রাফিক জরিমানা পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. কামরুল আহসান, অ্যাডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, ইউসিবিএল’র ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর প্রোগ্রাম পরিচালক সাইদুল হক খন্দকার এবং ইউসিবিএল’র ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এমএফএস হাসান মোহাম্মদ জাহিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন