© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে চিনির রেকর্ড মূল্যবৃদ্ধি, কেজি ২১৯ রুপি

শেয়ার করুন:
পাকিস্তানে চিনির রেকর্ড মূল্যবৃদ্ধি, কেজি ২১৯ রুপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ পিএম | ১৫ নভেম্বর, ২০২৫
পাকিস্তান সরকারের পরিসংখ্যান দপ্তর (পিবিএস) শুক্রবার (১৪ নভেম্বর) জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চিনি প্রতি কেজি ২১৯ রুপিতে গিয়ে ঠেকেছে।

পিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, চিনি প্রতি কিলোগ্রামে ১৯ রুপি বেড়ে ২১০ থেকে ২১৯ রুপিতে উঠেছে। পেশোয়ারে সর্বোচ্চ চিনি মূল্য ২০০ রুপি, করাচি ও ইসলামাবাদে সর্বোচ্চ ১৯৫ রুপি, এবং রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ১৯০ রুপি প্রতি কিলোগ্রাম হিসেবে নথিভুক্ত হয়েছে।

পিবিএস জানিয়েছে, গত এক সপ্তাহে দেশের গড় চিনির দরে সামান্য পতন দেখা গেছে। গড় দাম প্রতি কিলোগ্রামে ১৮৭.৪৮ রূপি থেকে কমে ১৮৫.৪৭ রূপিতে নেমেছে, যা প্রায় ২.০১ রূপি কম।

উল্লেখ্য, এক বছর আগে পাকিস্তানে গড় চিনির মূল্য ছিল মাত্র ১৩২.২৪ রুপি। এ হিসাবে এক বছরের মধ্যে চিনি দরে রেকর্ড বৃদ্ধি হয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন