© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এগ্রিকালচার মার্কেটিং কোম্পানির ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শেয়ার করুন:
এগ্রিকালচার মার্কেটিং কোম্পানির ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন
own-reporter
০৬:০৩ পিএম | ২১ ডিসেম্বর, ২০১৯

এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) ৩২ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। ২০১৮-১৯ সালের জন্য এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়েছে।

এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) ৩২ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। ২০১৮-১৯ সালের জন্য এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় অনুষ্ঠিত কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক উজমা চৌধুরী, সাবিহা আমজাদ, স্বতন্ত্র পরিচালক আব্দুস সালাম, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল ও কোম্পানী সচিব কাজী আবদুর রহমান। এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন