© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

শেয়ার করুন:
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ এএম | ১৬ নভেম্বর, ২০২৫
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৫ নভেম্বর) এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর থানা পুলিশ বিগত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন—সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন তুহিন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), একেএম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) ও হাসান (২৮)।


কেএন/টিকে

মন্তব্য করুন