© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

শেয়ার করুন:
রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
own-reporter-rajshahi
০৫:৫৭ পিএম | ২২ ডিসেম্বর, ২০১৯

দুই দিন বন্ধ থাকার পর ফের রাজশাহী-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে পশ্চিমাঞ্চল রেল।

দুই দিন বন্ধ থাকার পর ফের রাজশাহী-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে পশ্চিমাঞ্চল রেল।

শনিবার বিকাল থেকে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস, আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়। রোববার সকাল থেকে পাওয়া যাচ্ছে ধূমকেতু ট্রেনের টিকিট।

রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, ১ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চল রেলের টাইম শিডিউলের কিছুটা পরিবর্তন হবে। এছাড়া রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের নতুন আসন বিন্যাস করার কারণে গত দুই দিন আগাম টিকিট বিক্রি বন্ধ ছিল।

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন