© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

শেয়ার করুন:
রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ১৮ নভেম্বর, ২০২৫
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজের পাশে একটি বাসাবাড়িতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আইকে/টিএ

মন্তব্য করুন