© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে

শেয়ার করুন:
৩ দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৫ পিএম | ১৮ নভেম্বর, ২০২৫

আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বাংলাদেশ সফরকালীন তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

রোববার (১৬ নভেম্বর) এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ০২১ এর ধারা ২(ক)-এ দেওয়া ক্ষমতাবলে সরকার ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে আগামী ২২-২৪ নভেম্বর তারিখ পর্যন্ত বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করলো।

এসএন 

মন্তব্য করুন