© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে আজ সংলাপে বসছে ইসি

শেয়ার করুন:
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে আজ সংলাপে বসছে ইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ এএম | ১৯ নভেম্বর, ২০২৫
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ বুধবার (১৯ নভেম্বর) বিএনপি-জামায়াত ও এনসিপিসহ মোট ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

সূচি অনুযায়ী, আজ (বুধবার) সকালের সেশনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ-সংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

এদিন দুপুর ২টা থেকে শুরু হওয়া সেশনে সংলাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণ-অধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে গত বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার— এই চার দিনে ৪৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নতুন দুটি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।

ইএ/এসএন

মন্তব্য করুন