মঙ্গলবার ব্যাংক-শেয়ারবাজারের লেনদেন বন্ধ
ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংকে সবধরনের লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে তবে কোন লেনদেন হবেনা।
ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংকে সবধরনের লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও।
এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে তবে কোন লেনদেন হবেনা।
তবে এই সময়ে ব্যাংকের গ্রাহকরা কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব এক করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।
টাইমস/এএইচ/এইচইউ