© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

শেয়ার করুন:
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৬ পিএম | ২৭ নভেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের সব ব্যাংকবহির্ভূত আর্থিক (নন ব্যাংক) কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।


এতে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। তবে অপরিহার্য কারণ-যেমন চিকিৎসা, তীর্থযাত্রা বা জরুরি দাপ্তরিক প্রয়োজন থাকলে অনুমোদন সাপেক্ষে বিদেশযাত্রা করা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রণ সংস্থা।


এর আগে, গতকাল বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ অপর এক নির্দেশনায় ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনের আগে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। যেখানে বলা হয়, ব্যাংকের এমডি, সিইও থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। তবে অপরিহার্য (চিকিৎসা বা জরুরি দাপ্তরিক কাজ) কারণে যেতে পারবে বলেও উল্লেখ করা হয়। আজ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিষয়েও একই নির্দেশনা এলো।

টিজে/টিকে 

মন্তব্য করুন