© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মক ভোটের ফলাফলেই জানা যাবে কেন্দ্র বাড়বে কি না : ইসি সচিব

শেয়ার করুন:
মক ভোটের ফলাফলেই জানা যাবে কেন্দ্র বাড়বে কি না : ইসি সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ এএম | ২৯ নভেম্বর, ২০২৫
রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মক ভোট চলছে। এই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র ও কক্ষ বাড়বে কি না সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ‎নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোট পরিদর্শনে এসে এই কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘মক ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা বাড়ানো লাগবে কি না, কোথাও সমন্বয়ের প্রয়োজন কি না, ভোটকক্ষ ও জনবল বাড়বে কি না এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

সকাল ৮টায় শুরুর কথা থাকলেও ভোট শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। ভোট চলবে দুপুর ১২টা পর্যন্ত। এতে নারী-পুরুষ মিলে ৫০০ জন ভোটার ভোট দেয়ার কথা রয়েছে।

দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, জাতীয় নির্বাচনের ব্যালটে তেমন কোনো সমস্যা না হলেও গণভোটের ব্যালট পড়ার মতো সময় পাওয়া যায়নি। ফলে গণভোট সম্পর্কে না জেনেও হ্যাঁ, না ভোটে সিল মারছেন কেউ কেউ।

পিএ/টিকে

মন্তব্য করুন