প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্পন্ন

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ইকবাল ২০১৯ অর্থবছর শেষে ব্যাংকের সার্বিক বৃদ্ধি ও উন্নয়ন উপলক্ষে শাখা পরিচালক ও জোনাল হেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাফল্যের এ প্রবণতা ২০২০ সালে ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে। ২০১৯ সালে ব্যাংকিং সেবায় বিপুল প্রতিযোগিতা থাকা সত্ত্বেও অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও গ্রাহক সেবার মান উন্নয়নের ফলে এ সাফল্য এসেছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১১৫টি শাখার পরিচালক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ২০২০ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল ও চ্যালেঞ্জের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, পরিচালক আব্দুস সালাম মুর্শেদী, পরিচালক ও চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি মুহাম্মাদ ইমরান ইকবাল, পরিচালক জামাল জি আহমেদ, স্বতন্ত্র পরিচালক চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম রিয়াজুল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026