© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭০ শতাংশ বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সন্তুষ্ট : আইআরআই জরিপ

শেয়ার করুন:
৭০ শতাংশ বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সন্তুষ্ট : আইআরআই জরিপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ এএম | ০২ ডিসেম্বর, ২০২৫
দুই-তৃতীয়াংশেরও বেশি, অর্থাৎ ৭০ শতাংশ বাংলাদেশি অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ বাংলাদেশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন। তাদের মতে বেশ ভালো কাজ করছে এ সরকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও বেশ উৎসাহী বাংলাদেশের বেশিরভাগ মানুষ।

জরিপে অংশগ্রহণকারীদের ৬৬ শতাংশ মানুষ বলছেন, আগামী নির্বাচনে ভোট দেবেন তারা। ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে ২৩ শতাংশ বাংলাদেশির। এছাড়াও ৮০ শতাংশ বিশ্বাস করেন যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

প্রসঙ্গত, আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে। নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য সংস্থাটি এ জরিপ করে।

আসন্ন নির্বাচন ঘিরে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর কাজ করছে।

পিএ/টিএ 

মন্তব্য করুন