© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যামেরার পেছনে পপি, আসল রহস্য ফাঁস

শেয়ার করুন:
ক্যামেরার পেছনে পপি, আসল রহস্য ফাঁস

পপি

entertainment-reporter
০২:৪০ পিএম | ১২ জানুয়ারি, ২০২০

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি। সম্প্রতি তিনি অভিনয় শেষ করেছেন সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার। তবে ছবিটি শেষ হওয়ার আগে পপিকে দেখা গেলো ক্যামেরার পেছনে। এরপর তোলপাড় করছেন নায়িকার ভক্তরা।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি। সম্প্রতি তিনি অভিনয় শেষ করেছেন সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার। ছবিটি শেষ হওয়ার আগে পপিকে দেখা গেলো ক্যামেরার পেছনে। এরপর এ নিয়ে তোলপাড় চলছে নায়িকার ভক্তদের মধ্যে।

কারণ এতদিন ধরে পপিভক্তরা জানতেন, ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন পপি। তাহলে সেই নায়িকাকে ক্যামেরার পেছনে দেখা গেলো কেন? 

খোঁজ নিয়ে জানা গেলো, ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে মজা করেই ক্যামেরার পেছনে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর সেই ছবি ফেসবুকে ছেড়েছেন তিনি নিজেই। আর তা দেখেই ভুল বুঝছেন নায়িকার ভক্তরা।

‘সাহসী যোদ্ধা’র শুটিং শেষ হয় গত শুক্রবার। এদিন পপি ছাড়াও শুটিংয়ে অংশ নিয়েছিলের শিরিন শিলা ও ছবির নায়ক ইমন।

নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেয়া হবে।

শুক্রবার সারাদিন ছবিটির শুটিং হয় রাজধানীর পূর্বাচলে। এর আগে, গেল বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হয়েছিল ছবিটির।

এই প্রসঙ্গে বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে পপি বলেন, এই ছবির গানের কাজ শেষ করেছি আগেই। শুক্রবার শুটিংয়ের মাধ্যমে পুরো ক্যামেরা ক্লোজ করা হলো। এরপর শুধু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। এটি মূলত লেডি অ্যাকশননির্ভর একটি ছবি। ছবিটি মুক্তি পেলে দর্শকের অনেক ভালো লাগবে আশা করি।

‘সাহসী যোদ্ধা’ ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া। ছবির গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার। এতে ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আমিন খান, পপি, মিশা সওদাগর, শিরিন শিলা প্রমুখ।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন